বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে মিল,অমিল এবং এ সকল ধর্মের ক্রম পরিবর্তন দেখানোর জন্য মৌলসমূহকে কতগুলো আনুভূমিক সারি ও উলম্ব কলামে সাজিয়ে যে তালিকা বা সারনী প্রস্তুত করা হয়েছে তাকে পর্যায় সারণী বলে। পর্যায় সারণী মৌল সমূহ এবং তাদের যৌগ সম্বন্ধে আলোচনা কে সহজতর করেছে। মৌল গুলির ধর্মের পরিবর্তনের ক্রম থেকে কোন মৌলের পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী তার সম্ভাব্য ধর্ম সম্বন্ধে পূর্বাভাস দেওয়া যায়। সম্পূর্ণ পর্যায় সারণীর সকল রাসায়নিক ধর্মের বৈশিষ্ট সমূহ দেখতে আমাদের ব্লগে https://chemistcare.blogspot.com বা আমাদের পেইজ থেকে ঘুরে আস…
The periodic table of elements arranges all of the known chemical elements in an informative array. Elements are arranged from left to right and top to bottom in order of increasing atomic number. The rows are called periods. The period number of an element signifies the highest energy level an electron in that element occupies. Elements that occupy the same column on the periodic table (called a "group") have identical valance electron configurations and consequently behave in a similar fashion chemically. Here we have divided whol…
হাইড্রোজেন: মৌলিক পদার্থ (Element), সংক্ষেপে মৌল। ভর সব চেয়ে কম। মানে সবার চাইতে হালকা। সাধারণ তাপমাত্রায় গ্যাস। তাপমাত্রা খুব কমালে (-240oC) তরল অবস্থায় পৌঁছে যায়। আরও নিচু তাপমাত্রায় হয়ে যায় কঠিন। হাইড্রোজেনকে পর্যায় সারণির কোথায় রাখা হবে সে নিয়ে একসময় হলো বিতর্ক। কেউ বললো, এর ধর্ম ধাতুর(Metal) মতো তাকে ধাতুর সাথেই রাখা হোক। কেউ বললো, এর ধর্ম অধাতুর মতো, একে অধাতুর সাথে রাখা হোক। মৌলের পারমাণবিক সংখ্যার(Proton number) ভিত্তিতে হাইড্রোজেনকে রাখা হলো গ্রুপ-I এ।
Hydrogen (H), a colourless, odourless, tasteless, flammable gaseous substance that is the simplest member of the family of chemical elements.Hydrogen is a diatomic molecule, H2. The earliest known important chemical property of hydrogen is that it burns with oxygen to form water, H2O; indeed, the name hydrogen is derived from Greek words meaning “maker of water.”
ক্ষার ধাতুঃ যে সকল ধাতু পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। পর্যায় সারণির এক নম্বর গ্রুপে এদের অবস্থান। ক্ষার ধাতু ৬টি। লিথিয়াম (Li), সোডিয়াম (Na), পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb), সিজিয়াম (Cs), এবং ফ্রান্সিয়াম(Fr). ইলেকট্রন বিন্যাস করলে এদের সর্ববহিঃস্থ শক্তিস্তরের s - অরবিটালে একটি ইলেকট্রন থাকে। ক্ষার ধাতু সমূহ অধাতুর সাথে বিক্রিয়া করে আয়নিক লবণ গঠন করে। ক্ষার ধাতু গুলির আয়নিকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা যেকোনো পর্যায়ের অন্য মৌল গুলির চেয়ে কম হয়। ক্ষার ধাতু সমূহ সর্ববহিঃস্থ শক্তিস্…
The alkali metals are a group of chemical elements from the s-block of the periodic table with similar properties: they appear silvery and can be cut with a plastic knife. Alkali metals are highly reactive at standard temperature and pressure and readily lose their outermost electron to form cations with charge +1. All the discovered alkali metals occur in nature. The alkali metals are lithium (Li), sodium (Na), potassium (K), rubidium (Rb), caesium (Cs),and francium (Fr).
মৃৎক্ষার ধাতুঃ পর্যায় সারণির গ্রুপ -২ এর মৌল সমূহ কে মৃৎক্ষারীয় ধাতু বলে। গ্রুপ- 2 এর মৌল ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামকে মাটির উপাদান হিসেবে পাওয়া যায়। ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এর সাথে গ্রুপ -২ এর অন্য মৌল গুলির ধর্মের সাদৃশ্য থাকার কারণে এদেরকে মৃৎক্ষার ধাতু বলে। এ গ্রুপের মৌল সমূহ বেরিলিয়াম (Be), ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca), স্ট্রোনসিয়াম (Sr), বেরিয়াম (Ba), রেডিয়াম (Ra). মৃৎক্ষারীয় ধাতুসমূহ পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড গঠন করে। মৃৎ ক্ষারীয় ধাতুর হাইড্রোক্সাইড গুলো এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন ক…
The alkaline earth metals (beryllium, magnesium, calcium, strontium, barium, and radium) are the second most reactive metals in the periodic table, and, like the Group 1 metals, have increasing reactivity in the higher periods. the alkaline earth metals are so reactive that they are never found in elemental form in nature. Because they form +2 ions that have very negative reduction potentials
নিষ্ক্রিয় গ্যাসঃ পর্যায় সারণির যেসব মৌলের পরমাণু সমূহ ইলেকট্রন আদান, প্রদান বা শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করে না তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। নিষ্ক্রিয় গ্যাস বলতে পর্যায় সারণীর ১৮তম শ্রেণীর মৌলগুলোকে বোঝায়। কখনওবা একে অষ্টম শ্রেণী, হিলিয়াম পরিবার বা নিয়ন পরিবার নামে ডাকা হয়।.
Noble gas, any of the seven chemical elements that make up Group 18 (VIIIA) of the periodic table. The elements are Helium (He), Neon (Ne), Argon (Ar), Krypton (Kr), Xenon (Xe), Radon (Rn), and Oganesson (Og). The noble gases are colourless, odourless, tasteless, nonflammable gases. They traditionally have been labelled Group 0 in the periodic table because for decades after their discovery it was believed that they could not bond to other atoms; that is, that their atoms could not combine with those of other elements to form chemical compound…
হ্যালোজেন বলতে পর্যায় সারণীর সপ্তম শ্রেণীভুক্ত সমধর্মী এক গুচ্ছ মৌলিক পদার্থকে বোঝায়। এগুলো আধুনিক পর্যায় সারণীতে ১৭শ শ্রেণীর অন্তর্ভুক্ত। যে পাঁচটি মৌলিক পদার্থ হ্যালোজেন হিসেবে চিহ্নিত সেগুলো হলো ফ্লোরিন (F), ক্লোরিন (Cl), ব্রোমিন (Br), আয়োডিন (I), এবং অ্যাস্টাটিন (At)। হ্যালোজেন কথাটির অর্থ সামুদ্রিক লবণ উৎপাদক।সমুদ্রের জলে উপস্থিত সমস্ত লবণই বিভিন্ন ধাতব ফ্লুরাইড,ক্লোরাইড, ব্রোমাইড বা আয়োডাইড যৌগ,তাই এদের এমন নামকরণ করা হয়েছে। #chemistcare #rosayon #hscexam #sscexam #khulna #chemistry #chemist_care #sscexam2020 #halogens
The halogens are a group in the periodic table consisting of five chemically related elements: fluorine (F), chlorine (Cl), bromine (Br), iodine (I), and astatine (At). The artificially created element 117, tennessine (Ts), may also be a halogen. In the modern IUPAC nomenclature, this group is known as group 17. The name "halogen" means "salt-producing". When halogens react with metals, they produce a wide range of salts.
যে সকল d-ব্লক মৌলের একটি সুস্থিত আয়নের ইলেক্ট্রন বিন্যাসে d-অরবিটাল ইলেক্ট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে, তাদেরকে অবস্থান্তর ধাতু বলে। অবস্থান্তর পদার্থসমূহ উচ্চ প্রসারণ শক্তি, ঘনত্ব, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট। অবস্থান্তর ধাতু হল ৪০ টি রাসায়নিক উপাদান যা পর্যায় সারণীর ২১ থেকে ৩০, ৩৯ থেকে ৪৮, ৭১ থেকে ৮০ এবং ১০৩ থেকে ১১২ নম্বর অবস্থানে অবস্থিত।
Transition elements (also known as transition metals) are elements that have partially filled d orbitals. IUPAC defines transition elements as an element having a d subshell that is partially filled with electrons, or an element that has the ability to form stable cations with an incompletely filled d orbital.
অধাতু গুলো ধাতুর মতো চকচকে বা এজাতীয় চোখে পড়ার মতো বৈশিষ্ট্য এদের নেই। আবার এগুলো ধাতুর ন্যায় তাপ ও বিদ্যুৎ পরিবহনও করে না। তাই এদের তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী বা অপরিবাহী পদার্থ বলা হয়। যেমনঃ নাইট্রোজেন, অক্সিজেন বা হাইড্রোজেন ইত্যাদি মৌল আবার কাচ, প্লাস্টিক, কাঠ এগুলোও অধাতুর উদাহরণ।
A nonmetal is an element that is generally a poor conductor of heat and electricity. Most properties of nonmetals are the opposite of metals. There is a wider variation in properties among the nonmetals than among the metals. Nonmetals exist in all three states of matter. The majority are gases, such as nitrogen and oxygen. Bromine is a liquid. A few are solids, such as carbon and sulfur. In the solid-state, nonmetals are brittle, meaning that they will shatter if struck with a hammer. The solids are not lustrous. Melting points are general…
ধাতুকল্প বা অর্ধধাতু অথবা উপধাতু হল একধরনের মৌলিক পদার্থ, যা ধাতু ও অধাতুর মাঝামাঝি বা একই সাথে উভয়ের ধর্ম প্রকাশ করে। ধাতুকল্পের কোনও নির্দিষ্ট সংজ্ঞা না থাকলেও, রসায়নবিদ্যায় এই শব্দটি বহুল ব্যবহৃত। ধাতুকল্প বা অর্ধধাতু সমূহ নিম্নরুপঃ I) বোরন (B) II) সিলিকন (Si) III) জার্মেনিয়াম (Ge) IV) আর্সেনিক (As) V) এন্টিমনি (Sb) VI) টেলুরিয়াম (Te) VII) পোলোনিয়াম (Po) উপরোক্ত সাতটি মৌলকে পর্যায় সারণির ১৩ থেকে ১৬ গ্রূপ পর্যন্ত স্থান দেয়া হয়েছে।
Metalloids are a very small group of elements found in the periodic table of elements along the zig-zag line that distinguishes metals from non-metals and is drawn from between boron and aluminium to the border between polonium and astatine. Following are the elements that are considered to be metalloids: I) Boron (B) II) Silicon (Si) III) Germanium (Ge) IV) Arsenic (As) V) Antimony (Sb) VI)Tellurium (Te) VII Polonium (Po) These seven elements were classified as metalloids in the periodic table from the 13th to th…
দুর্বল ধাতু গুলো সাধারণত নরম এবং এদের গলনাংক খুব কম হয়ে থাকে। পর্যায় সারণীতে দুর্বল ধাতু গুলোর অবস্থান ত্রিভুজের ন্যায়।
The poor metals are a group of metals on the periodic table, found in columns 13-15. Three of these metals are toxic, they are Aluminum, Thallium, and Lead. The melting and boiling points are generally lower than transition metals but their electronegativity is higher, and they are softer than all the other metals. They are generally distinguished from metalloids.
Copyright (c) 2021 Chemist Care All Right Reseved
Social Plugin